ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা রাধিকা আপ্তে, বেবি বাম্প নিয়ে হাজির অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৫০, ১৭ অক্টোবর ২০২৪
বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা রাধিকা আপ্তে, বেবি বাম্প নিয়ে হাজির অভিনেত্রী
ছবি: সংগৃহীত

একেই বলে হয়তো সারপ্রাইজ! যেখানে সেলিব্রিটিরা অন্তঃসত্ত্বা হলেই ঘটা করে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুখবর ভাগ করে নেন। সেখানে বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে হাঁটলেন উলটো পথে। ঢাক ঢাক গুর গুর না করে দুম করেই ফাটালেন বোমা। সোজাসুজি ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন তিনি মা হতে চলেছেন। হ্যাঁ, ঠিক এমনটাই চমকে দিলেন রাধিকা।

২০১২ সালে ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন রাধিকা। তার পরেই মুম্বাই থেকে লন্ডন উড়ে বেড়াতেন তিনি। একদিকে ক্যারিয়ার ও অন্যদিকে বিদেশি স্বামীকে নিয়ে সংসারও করতেন। তবে কখনই রাধিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। উলটে যখনই রাধিকার বিয়ে নিয়ে কথা উঠত, অভিনেত্রী কিন্তু চুপটি করেই থাকতেন। তবে এবার আর লুকোছাপা নয়। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হয়ে দুম করেই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অভিনেত্রী। তাও আবার লন্ডন ফিল্ম ফেস্টিভালে হাজির হয়ে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Radhika (@radhikaofficial)

Advertisement

রাধিকা যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে কালো রঙে ইভনিং গাউন পরে রয়েছেন তিনি। স্পষ্ট হয়েছে তার বেবি বাম্প। তবে সেই পোস্টেও মা হওয়া নিয়ে কোনো খবর দেননি। তবে অনুরাগীরা সেই পোস্টের নীচেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাধিকার দুটি ইংরেজি ছবি ‘সিস্টর মিডনাইট’ ও ‘লাস্ট ডে’। এই দুটি ছবির প্রচারেই এই মুহূর্তে লন্ডনে রয়েছেন রাধিকা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!