বন্যার পানি প্রবেশ করায় জনজীবন বিপর্যস্তের পাশিপাশি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে নিজেদেরকে উদ্ধারের আকুতি জানাচ্ছেন বন্যার্তরা। এমন পরিস্থিতিতে দেশকে বন্যা থেকে রক্ষা আকুতি জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও।
বুধবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বন্যা আক্রান্ত একটি ডামি ছবি শেয়ার করে সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহ, আমাদের দেশকে বন্যা থেকে রক্ষা করো।’
.png)
অপু বিশ্বাসের সেই পোস্টে নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেন ভক্তরাও। একইসঙ্গে এমন পরিস্থিতিতে সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করেন সকলে। পাশাপাশি একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধও জানান।
জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে বাংলাদেশসংলগ্ন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে বন্যা দেখা দিয়েছে। এতে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার।
ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার সকাল থেকেই ফেনী, নোয়াখালী, কুমিল্লার পরিস্থিতি অবনতি হতে শুরু করলে চারদিকে আর্তনাদের সৃষ্টি হয়। অতীতে ফেনী বা নোয়াখালীর মানুষ কখনোই এমন পরিস্থিতিতে না পড়ায়, তাদের কোনো প্রস্তুতিই ছিল না বন্যা মোকাবেলার।