ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সফল নারীদের সমাজ ঘৃণা করে: কঙ্গনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:১০, ২৩ জুন ২০২৪
সফল নারীদের সমাজ ঘৃণা করে: কঙ্গনা
ছবি: অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আলোচিত ইস্যুতে বিভিন্ন সময় মন্তব্য করে তিনি সবার কাছে ঠোঁটকাটা পরিচয় পেয়েছেন। এখন তিনি শুধু অভিনেত্রী নন, বিজেপি সাংসদও। এখন তার প্রতিবাদের ভাষা আরো কঠোর। 

এর প্রমাণ পাওয়া যায় সম্প্রতি কঙ্গনা সম্পর্কে অভিনেতা অন্নু কাপুর যে ভাষায় কথা বলেছেন, তার বিরোধিতা করলেন খোদ কঙ্গনা।

এই মুহূর্তে অন্নু কাপুর তার নতুন ছবি ‘হামারে বারাহ’- প্রচারে ব্যস্ত। সেই প্রচারেই কঙ্গনার চড় কাণ্ড নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়ায়, অন্নু কাপুর স্পষ্ট বললেন, কে কঙ্গনা? কোনও নায়িকা নাকি! সুন্দরী? 

Advertisement

অন্নু কাপুরের এমন মন্তব্যেই রীতিমতো ক্ষেপেছেন কঙ্গনা। সামাজিক মাধ্যমে অন্নু কাপুরকে একহাত নিয়ে কঙ্গনা লিখেন, আপনারা কি অন্নু কপুরজির সঙ্গে একমত? আমরা কি সবসময়ই একজন সফল নারীকে ঘৃণা করি? যদি তিনি সুন্দরী হন তবে তাকে আরও ঘৃণা করি? তিনি আরো বেশি শক্তিশালী হলে তাকে আরও বেশি ঘৃণা করি? এটাই কি সত্যি?

চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাউতকে চড় মেরেছিলেন নারী নিরাপত্তারক্ষী কুলবিন্দর কৌর। ঘটনার পর কয়েকদিন কেটে গেলেও বিতর্কের আঁচ একই রকম রয়ে গেছে। অভিনেত্রীর পাশে দাঁড়াতে দেখা গেছে করণ জোহর, ঋত্বিক রোশনের মতো বলি সেলিব্রিটিদের। কিন্তু এবার সদ্য সাংসদ হওয়া অভিনেত্রীকে খোঁচা দিতে দেখা গেল একসময় তার সঙ্গে সিনেমায় অভিনয় করা স্বরা ভাস্করকে। তার মতে, কঙ্গনাকে চড় মারাটা ঠিক হয়নি। কিন্তু এবার দেশের বড় বড় সমস্যাগুলোর দিকে তাকানোর প্রয়োজন রয়েছে। পাশাপাশি তার দাবি, কঙ্গনা নিজে সোশাল মিডিয়ায় হিংসাকে সমর্থন করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!