উষ্ণ বললেন, আমি কখনোই জন্মদিন উদযাপন করি না। প্রতিবছর এ দিনে মিলাদ পড়ানো হয়। এতিমদের খাওয়ানো হয়। কেক কাটতে ভালো লাগে না। এ কথা বন্ধুরাও জেনে গেছে। ওদের মন খারাপ হয় কেক কাটিনা বলে। তবে, প্রচুর শুভেচ্ছা পাই। সোশ্যাল মিডিয়াতে জন্মদিনে পোস্ট করে অনেকে।
উষ্ণ বর্তমানে আছেন কুমিল্লার দাউদকান্দিতে। নিজ গ্রামেই ঈদ পালন করেন তিনি। এ প্রসঙ্গে বললেন, আমি নিজে হাটে গিয়ে গরু কিনি। এবারো কিনেছি। বাবা দেশের বাইরে থাকায় আগে থেকেই হাটে গিয়ে গরু কিনতে হয়। এ বছর বাবার সঙ্গে গিয়ে গরু কিনেছি।
.png)
উষ্ণ যোগ করলেন, আমি ঈদে গরুর নেহারি রান্না করি। সবাই পছন্দ করে। বাসায় ভুনা খিচুড়ি ও গরুর মাংস রান্না হয়। যদিও এসব আম্মুই রান্না করে। ঈদের আগের দিন থেকে রান্না শুরু হয়।
উল্লেখ্য, উষ্ণ অভিনীত চারটি সিনেমার মধ্যে জলরঙ ও কলঙ্ক মুক্তির জন্য প্রস্তুত। কাজ বাকি আছে ওস্তাদ ও সিক্রেট অ্যাজেন্ট সিনেমার।