ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ঈদে খাসির চপ বানাবো: সাদিয়া শিমুল

তারেক মোহাম্মদ
প্রকাশিত: ১৪:৩১, ১৪ জুন ২০২৪
ঈদে খাসির চপ বানাবো: সাদিয়া শিমুল
সাদিয়া শিমুল। ছবি: ডেইলি বাংলাদেশ

মডেল ও উপস্থাপিকা সাদিয়া শিমুল। প্রতি ঈদে নিজ শহর ময়মনসিং চলে যান। পরিবারের সবার সঙ্গে প্রাকৃতিক পরিবেশে ঈদ উদযাপন করেন। এবারের ঈদে থাকছেন ঢাকায়।

কারণ হিসেবে সাদিয়া শিমুল বলেন, কোরবানির ঈদ ঢাকায় করবো। ছোট ভাই রংপুর থেকে তার পরিবার নিয়ে ঢাকায় আসবে। তাদের সঙ্গে মজা করে ঈদের আনন্দ উপভোগ করবো।

তিনি যোগ করলেন, সাধারণত ময়মনসিংহে আব্বু ও বড় ভাই গরু কোরবানি দেয়। ভাবি চাকরি করে বলে তিনিও শরীক হন। আর আমরা ঢাকাতে খাসি কোরবানি দিই।

রোজার ঈদে সাদিয়া রান্না করেছিলেন চিকেন রোস্ট। এবার কী রান্না করবেন জানতে চাইলে বলেন, খাসির এক ধরনের চপ ভালো বানাতে পারি। এবার সেটিই বানাবো। সবাই পছন্দ করে খুব। তা ছাড়া ছোট ভাবি আমাদের সাথে থাকবে। স্পেশাল কিছু করতেই হবে।

কোরবানির ঈদের স্মৃতিচারণ করে সাদিয়া বললেন, ছোটবেলায় মফস্বলে কলোনীতে থাকতাম। ঈদের কয়েকদিন আগে গরু নিয়ে আসা হতো। ওদের খাওয়াতাম। একরকম মায়া জন্মে যেত। ওদের কোরবানি দিলে কষ্ট পেতাম।

বড় হওয়ার পর কোরবানির গরু নিয়ে মজার অভিজ্ঞতা হয়েছে শিমুলের। সে কথা মনে করে তিনি হাসতে হাসতে বললেন, আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়েছি। আফতাবনগরে ক্যাম্পাসের পাশেই গরু–ছাগলের হাট বসে। একবার বন্ধুদের নিয়ে হাটে গিয়েছিলাম। আমাকে সেদিন একটি গরু তাড়া করেছিল। সেদিন আবার লাল জামা পরা ছিলো। এ বিষয়টি নিয়ে বন্ধুরা অনেকদিন ধরে মজা করতো।

ঈদের দিন অবশ্য সাদিয়া ব্যস্ত থাকবেন টেলিভিশন শো নিয়ে। তিনি জানান, এশিয়ান টিভিতে নিয়মিত করছি ওয়ালটন এশিয়ান মিউজিক। লাইভ শো থাকবে ঈদে। তা নিয়ে ব্যস্ত থাকবো। ঈদের পর দুটো নতুন শো শুরু হবে। কথাবার্তা চলছে। এমনকি নাটকও করতে পারি এবার।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!