‘সুইচ’ নামের নাটকটি পরিচালনা করেছেন আতিফ আসলাম বাবলু। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও ফারিণ খান। নাটকটি রচনা করছেন সাইফুর রহমান কাজল।
নাটকটির শুটিং হয়েছে ঢাকার এক বস্তিতে। নাটকটিতে শিল্পী সরকার, বাশার বাপ্পিসহ আরো অনেকে।
.png)
নাটকটির পরিচালক আতিফ আসলাম বাবলু বলেন, মূলত আমি মৌলিক গল্প পছন্দ করি। এবারো নাটকে নতুনত্ব এবং সুইচ নিয়ে একটা গল্প তৈরি করেছি। শহরের বস্তির দুজনের গল্পেই এই নাটক। দর্শকদের নতুন কিছু উপহার দিতে পেরে ভালো লাগছে। দর্শকদের নাটকটি অনেক পছন্দ হবে বলে আমি আশাবাদী।
সোহেল মণ্ডল বলেন, নাটকটি অনেক ভালো হয়েছে। গল্পে নতুনত্ব ছিল। কাজটি করে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করেছি। দর্শকদের নাটকটি চোখের শান্তি দেবে বলে আমার মনে হয়। দর্শকদের নাটকটি দেখার আহ্বান থাকবে।
ফারিন খান বলেন, নাটকটির গল্প অসাধারণ। পরিণয়, বিচ্ছেদ সব কিছুই দেখানো হয়েছে নাটকটিতে। একজন দর্শক হিসেবে গল্পটি আমার অনেক পছন্দ হয়েছে। দর্শকদের কাছে নাটকটি জায়গা করে নেবে বলে আমার মনে হয়।
উল্লেখ্য, শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন ও ওটিটিতে এ প্রকাশিত হবে এমনটাই জানিয়েছেন পরিচালক আতিফ আসলাম বাবলু।