ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

গাড়িচাপায় এক ভাই মরেছে, আরেক ভাইকে বাসায় আনলেন পিয়া

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৮, ২২ মার্চ ২০২৪
গাড়িচাপায় এক ভাই মরেছে, আরেক ভাইকে বাসায় আনলেন পিয়া
ছবি: ডেইলি বাংলাদেশ

মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়া দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করে বেশ সুনাম অর্জন করেছেন তিনি। অভিনয়-মডেলিংয়ের পাশাপাশি ব্যারিস্টারি পাস করে কোর্টে নিয়মিত প্র্যাকটিস করছেন তিনি। তবে এসবের চেয়ে আরো একটি পরিচয় আছে তার, পশু-পাখি ভীষণ ভালোবাসেন তিনি।

বাসায় কুকুর পোষেন পিয়া। মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেসবের ছবি প্রকাশ করেন। একই সঙ্গে তাকে দেখা যায় রাস্তার অসহায় কুকুরদের খাওয়াতেও। তবে এবার তৈরি করলেন দারুণ এক মমতার উদাহরণ। বৃহস্পতিবার কোর্ট এলাকায় একটি কুকুরকে তিনি কোলে নেয়ার কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন।

ক্যাপশন হিসেবে লিখেছেন, আজকে কোর্টে ঢোকার সময় ‘লায়ন’কে দেখলাম। শুনলাম গতকালই ওর ভাই গাড়ি চাপাতে মারা গেছে, তারপর থেকে চুপচাপ। আগামী প্রায় এক মাস হাইকোর্ট বন্ধ থাকবে, ক্যান্টিন বন্ধ থাকবে, কোর্টে লোক একেবারে কম থাকবে, বেশিরভাগ কুকুর-বিড়ালের খাবার থাকবে না। তাই ভাবলাম লায়নকে আমার বাসার সামনেই নিয়ে যাই, আমার মটু-পাতলুর সঙ্গেই থাকবে এবার থেকে!

Advertisement

তিনি গণমাধ্যমে বলেন, কোর্টে ঢোকার সময় ওকে দেখি। একপাশে চুপচাপ বসে ছিল। একজন জানালেন ওর ভাই কাল গাড়িচাপায় মারা গেছে। এ কারণে মন খারাপ। তাই ওকে নিয়ে আমার বাসার পাশে ছেড়ে দিয়েছিলাম।

বৃষ্টির সময় দেখি ভিজে কাহিল অবস্থা। পরে গা মুছে খাইয়ে আমার বাসার ভেতরে রেখে দিয়েছি। আমার লায়ন নামে একটা কুকুর ছিল, বছরখানেক আগে ও মারা গেছে। আমার মনে হচ্ছে হারিয়ে ফেলা লায়নকে পেয়েছি। এ কারণে ওর নাম লায়ন রেখেছি।

প্রসঙ্গত, কলেজে পড়ার সময় থেকেই বিভিন্ন ফ্যাশন হাউস ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন পিয়া। আন্তজার্তিক অঙ্গনেও কাজ করেছেন তিনি। ২০১২ সালে পরিচালক রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় জান্নাতুল পিয়ার। এরপর তাকে বেশ কিছু সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গেছে। শেষ করেছেন আরো একটি সিনেমার কাজ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মডেল
লিংক সফলভাবে কপি হয়েছে!