ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নেইমারই তার সন্তানের বাবা, হাঙ্গেরিয়ান মডেলের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:২৪, ১ ফেব্রুয়ারি ২০২৪
নেইমারই তার সন্তানের বাবা, হাঙ্গেরিয়ান মডেলের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
গ্যাব্রিয়েলা-জ্যাজমিন-নেইমার: ফাইল ফটো

মাঠের বাইরে থেকেও সংবাদের শিরোনামে থাকেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। বেশিরভাগই সংবাদই নেতিবাচক। এবারও এক নেতিবাচক খবরের শিরোনামে এই ব্রাজিলিয়ান তারকা। তাকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন হাঙ্গেরির সাবেক মডেল গ্যাব্রিয়েলা গাসপার।

নেইমারকে তার মেয়ের বাবা দাবি করে সাও পাওলোর পারিবারিক আদালতের শরণাপন্ন হয়েছেন গ্যাব্রিয়েলা।

ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, হাঙ্গেরিয়ান সেই নারীর পক্ষ থেকে তার আইনজীবী অ্যাঞ্জেলো কার্বন জানিয়েছেন, তারা পিতৃত্ব প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে ২ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়ালও দাবি করেছেন। বিচারক যদি হাঙ্গেরিয়ান এ নারীর আবেদন গ্রহণ করেন, তাহলে নেইমারকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিতে হবে। আর রায় নেইমারের বিপক্ষে গেলে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরবর্তী দায়িত্বও নিতে হবে।

Advertisement

নেইমারের সঙ্গে পরিচয় নিয়ে গ্যাব্রিয়েলা বলেছেন, ‘ব্রাজিল-বলিভিয়া ম্যাচের পর (২০১৩ সালে কনফেডারেশন কাপের আগে বলিভিয়াতে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল।) দুর্ভাগ্যজনকভাবে খুবই অল্প সময়ের জন্য দেখা হয়েছিল। কারণ, একদিন পর আমাকে হাঙ্গেরি ফিরতে হয়েছিল।’

এতদিন পর বিষয়টি সামনে আনার ব্যাপারে সাবেক এ মডেল বলেন, আমি একাধিকবার নেইমার এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কয়েক বছর চলে গেছে এবং আমি ভেবেছি সাংবাদিকদের সহায়তা নিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হব। আমার মেয়ে সম্পর্কে তাদের জানার অধিকার আছে। তাদের এটা জানার অধিকার আছে যে জ্যাজমিন তাদেরই একজন। আর মেয়েরও তার বাবা এবং তার পিতৃ-পরিবার সম্পর্কে জানার অধিকার আছে।

কন্যা জ্যাজমিন যে দেখতে নেইমারের মতো, সেটাও জানিয়েছেন গ্যাব্রিয়েলা। তিনি বলেন, আমার মনে হয় সে দেখতে অনেকটা তার বাবার মতো। তার ব্যক্তিত্ব ও আচরণ শতভাগ তার বাবার মতো। সে ফুটবলও অনেক ভালোবাসে এবং তার বাবার মতো একজন খেলোয়াড় হতে চায়। ব্রাজিল একটি সুন্দর দেশ। আমি ব্রাজিলকে ভালোবাসি এবং আমার মেয়েও তার দেশকে অনেক ভালোবাসে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!