ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অতিরিক্ত মাদক সেবনে প্লেবয় মডেলের মৃত্যু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০০:১৮, ৯ মার্চ ২০২৪
অতিরিক্ত মাদক সেবনে প্লেবয় মডেলের মৃত্যু
প্লেবয় এবং ম্যাক্সিম মডেল মার্কিন তারকা মাসুইমি ম্যাক্স; ছবি: সংগৃহীত

প্লেবয় এবং ম্যাক্সিম মডেল মার্কিন তারকা মাসুইমি ম্যাক্স মারা গেছেন। অতিরিক্ত মাত্রায় কোকেন এবং ফেন্টানাইল সেবনে এ মডেলের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এক মাসেরও বেশি সময় আগে মৃত্যু হলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে খবরটি।

ফক্স কর্পোরেশনের ট্যাবলয়েড সংবাদ সংস্থা টিএমজেড এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করেছে। 

টিএমজেড এক প্রতিবেদনে জানিয়েছে, প্লেবয় এবং ম্যাক্সিম মডেল তারকা ও ‘অভিনেত্রী’ মাসুইমি ম্যাক্সকে গত ২৫ জানুয়ারী তার লাস ভেগাসের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কাউকে সন্দেহ না করলেও তার মৃত্যুর কারণ সম্পর্কে জানার জন্য তদন্ত পরিচালনা করে।

Advertisement

লাস ভেগাস পুলিশের বরাদ্য দিয়ে টিএমজেড জানায়, অতিরিক্ত মাত্রায় কোকেন এবং ফেন্টানাইল সেবনে মৃত্যু হয়েছে অভিনেত্রী মাসুইমির।  আর তার মৃত্যুর এক মাস পর এই মৃত্যুকে আনুষ্ঠানিকভাবে ‘মর্মান্তিক দুর্ঘটনা ’ বলে ঘোষণা করা হয়েছে।

২০০০ সালের শুরুর দিকে মডেলিং ক্যারিয়ার শুরু হয়েছিল মাসুইমি ম্যাক্সের। এরপর শীর্ষস্থানীয় প্লেবয়, ম্যাক্সিম, অল্ট ম্যাগাজিন, বিজারে ম্যাগাজিন এবং অন্যান্য সহ বেশ কয়েকটি বড় প্রকাশনায় তাকে দেখা যায়। এ ছাড়া ‘কর্নম্যান: আমেরিকান ভেজিটেবল হিরো’ ও ‘জায়ান্টর ব্যাটল অ্যাটাক’র মতো সিনেমায়ও অভিনয় করেছিলেন মাসুইমি।

২০২৩ সালে সবশেষ ইন্ডি হরর সিনেমা ‘প্রোটেজ মোই’তে দেখা যায় এ অভিনেত্রীকে যেখানে তিনি অভিনয় করেছিলেন মার্সেল চরিত্রে। 

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন মাসুইমি ম্যাক্স। ইনস্টাগ্রামে তিন লাখেরও বেশি মানুষ ফলো করতেন মার্কিন এ  প্লেবয় মডেলকে।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!