সাবরিনা বলেন, আমি তেলযুক্ত খাবার পছন্দ করিনা। ইফতারে চিড়া, কলা পছন্দ। সঙ্গে থাকে আনার, মাল্টা, আম ইত্যাদি। ফলের শরবত করা হয়। সেহরিতে বাঙালি খাবার থাকে। যেমন– সবজি, মাছ ও ডাল। মাংশ কম খাওয়া হয়।
ঈদের স্মৃতিচারণ করে সানু বলেন, আগেকার ঈদ সুন্দর ছিলো। সারারাত হাতে মেহেদী লাগাতাম। সকালের জন্য অপেক্ষা করতাম। কখন ঈদের দিন আসবে। বন্ধুদের সঙ্গে আনন্দ করতাম। এখন ঘুমিয়েই ঈদ কেটে যায়।
.png)
সাবরিনা যোগ করে আরও বলেন, ঢাকায় ঈদ কাটবে। সেমাই রান্না করি সকালে ঘুম থেকে উঠে। নতুন জামা– কাপড় পরে আনন্দ করার ইচ্ছা আর হয় না। তবে, রোজার দিনগুলো ভালো কাটে। ইফতারের পর নামায, সেহরির পর নামায– পবিত্র দৃশ্য দেখা যায়। মনে হয়, বছরে যদি একাধিকবার রোজা হতো!