এদিকে আম্বানির ছেলের বিয়েতে শুধু ভারতীয় নয়, উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। প্রথম দিনেই নেচে-গেয়ে মাতিয়ে দিয়েছেন হলিউড স্টার রিয়ান্না! যদিও তার জন্য পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটির বেশী!
এদিকে আম্বানির ছেলের বিয়েতে নাচতে দেখা গেছে পুরো বলিউডকে! আমির, সালমান ও শাহরুখ খান ছাড়াও প্রথম সারির সব তারকাকেই পারফর্ম করতে দেখা গেছে! তারা কি তবে ফ্রিতেই পারফর্ম করলেন? নাকি তার জন্য নিয়েছেন পারিশ্রমিক, এমন প্রশ্ন অনেকের!
.png)
শাহরুখ, সালমানরা শুধুমাত্র আম্বানিদের মুখের কথায় নেচেছেন এমন নয়। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের উদযাপনে নেচে-গেয়ে পারিশ্রমিক পেয়েছেন শাহরুখরাও!
এমনিতে অভিজাত বিয়ের অনুষ্ঠানে তারকারা পারফর্মেন্স করেই থাকেন। এর আগ শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে নেচেছিলেন শাহরুখ। সেখানে প্রায় ৪ কোটি টাকা পেয়েছিলেন তিনি। ২০০৪-২০১২ পর্যন্ত প্রায় ২৫০টি এমন নামী ব্যক্তিত্বদের বিয়ের অনুষ্ঠানে নাচ করে শাহরুখ নাকি ২০০ কোটি রোজগার করেছিলেন!
অনন্ত-রাধিকার বিয়ের আগের এই উদযাপনেও নাচের তালে কোমর দোলাতে শাহরুখ নাকি পারিশ্রমিক নিয়েছেন ২ থেকে ৩ কোটি টাকা! সূত্রেরর বরাতে এমন খবর প্রকাশ করেছে আনন্দবাজার অনলাইন।
শাহরুখ ছাড়াও আলিয়া ভাটের পারিশ্রমিকও প্রকাশ করেছে প্রতিবেদনে, এই অনুষ্ঠানে পারফর্ম করে আলিয়া নাকি পেয়েছেন প্রায় ১.৫ কোটি টাকা!