পয়লা মার্চ থেকে জামনগরে শুরু হয়েছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠান। আর তাতেই চাঁদের হাট বসেছে। একদিকে যেমন বিল গেটস, মার্ক জুকারবার্গরা রয়েছেন, অন্যদিকে হাজির প্রায় গোটা বলিউড। শচীন টেণ্ডুলকার, মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট স্টাররাও এসে উপস্থিত হয়েছেন। শনিবার সকালে ছিল জঙ্গল থিমের পোশাক। রাতে এথনিক ও সেমি এথনিক পোশাকে দেখা যায় সকলকে।
এদিন দক্ষিণী সিনেমার গানেই নাচতে থাকেন শাহরুখ, সালমান ও আমির। ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানের হিন্দি ভার্সান ‘নাচো নাচো’। তাতেই তাল মেলান তিন খান। একের পর এক পাল্লা দিয়ে নিজেদের হুক স্টেপ করতে থাকেন।
.png)
তিন খানের এই নাচ দেখে উচ্ছ্বসিত নেটপাড়া। তারা বলছেন, যে কাজ ভারতবর্ষের তাবড় তাবড় পরিচালক-প্রযোজকরা করতে পারেন না, সে কাজ মুকেশ আম্বানি করে দেখিয়েছেন। তিন খানকে তিনি এক মঞ্চে নিয়ে এসেছেন তিনি। একজন আবার মজা করে তিন খানের নেপথ্যে থাকা ব্যাকগ্রাউন্ড ডান্সারদের দুর্দশার কথাও বলেছেন। কারণ শাহরুখ, সালমান ও আমিরের সঙ্গে তাল মেলাতে বেশ হিমশিম খেতে হচ্ছিল তাদের।