ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিষধর সাপভর্তি জায়গায় খালি পায়ে শুটিং করেছিলেন জয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:২৩, ৯ ফেব্রুয়ারি ২০২৪
বিষধর সাপভর্তি জায়গায় খালি পায়ে শুটিং করেছিলেন জয়া
ফাইল ছবি

আজ (৯ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘ভূতপরী’। সৌকর্য ঘোষাল পরিচালিত সিনেমাটি ভারতীয় গণমাধ্যমে জয়ার সাহসী অভিনয়ের প্রশংসা করেছেন।

সৌকর্য বলেন, জয়ার সঙ্গে আমার প্রথম কাজ। জয়া খুব সাহসী। মনে আছে, আমরা এমন জায়গায় শুট করেছি যেখানে বোর্ডে লেখা, এখানে বিষধর সাপ আছে। আর সেখানেই রাত্রিবেলা শুট। ওইখানে জয়া খালি পায়ে রাত্রিবেলা পড়ে যাওয়া, শুট করা সবকিছু করেছে। আমি যে ধরনের ছবি বানাই নির্ভীক শিল্পী আমার খুব দরকার।

‘ভূতপরী’র গল্প সম্পর্কে জয়া আহসান জানিয়েছিলেন, ১৯৪৭ সালে এক নারীর মৃত্যু হয়েছিল; কিন্তু অতৃপ্ত আত্মার মতো সে ভূত হয়ে ঘুরে বেড়ায়। ঘটনাক্রমে এত বছর পর একটি ছোট্ট ছেলের সঙ্গে তার কথা হয়। গ্রামের ছোট ছেলেটি আবার প্রতিদিন অদ্ভুত স্বপ্ন দেখে। এভাবেই স্বপ্নে ৭০ বছর আগে মৃত এক ভূতপরীর সঙ্গে আলাপ হয় ছেলেটির। চলতে চলতে পরীর মৃত্যুর ৭০ বছর পর জানা যায়, খুন হয়েছিল সে। পরে সেই ছোট ছেলেটি ভূতপরীকে তার খুনির কাছে পৌঁছে দেয়। এভাবেই এগিয়ে যায় ছবির কাহিনি।

Advertisement

ছবিতে ভূতপরীরতে জয়া ছাড়াও অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি ও শিশুশিল্পী বিশান্তক মুখার্জি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!