ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

স্ত্রীর পিঠখোলা ছবি প্রকাশ করলেন আয়ুষ্মান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২৪
স্ত্রীর পিঠখোলা ছবি প্রকাশ করলেন আয়ুষ্মান
ছবি: আয়ুষ্মান খুরানা-তাহিরা কাশ্যপ

বলিউডের তারকা অভিনেতা আয়ুষ্মান খুরানা। যিনি চেনা স্রোতে গা ভাসাননি ভিন্ন ধারার কাজ করতে পছন্দ করেন। নিজ গুণে তৈরি করেছেন নতুন রাস্তা। নায়কসুলভ চরিত্র নয়, অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপের সময় ক্যনসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করেছেন। বিশ্ব স্বাস্থ্য ক্যান্সার দিবসে স্ত্রী তাহিরার একটি ছবি পোস্ট করেছেন আয়ুষ্মান। ছবিতে দেখা যায়, ন্যাড়া মাথা, চোখে চশমা। পরনে প্যান্ট।

বস্ত্রহীন উর্ধাঙ্গ। ক্যামেরার বিপরীত দিকে ঘুরে দাঁড়িয়ে অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী। তার খোলা পিঠের ডান পাশে অস্ত্রোপচারের সেলাই স্পষ্ট। ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছে এই অভিনেতা।

Advertisement

একটি ছবিতে স্ত্রী তাহিরা কাশ্যপের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন। অন্য ছবিতে পিঠখোলা অবস্থায় ফ্রেমবন্দি হয়েছেন তাহিরা কাশ্যপ। ছবির ক্যাপশনে লিখেছেন, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ১৪ নাম্বার কুঁড়েঘরে চা-সিঙারা খাইয়েই প্রেমে ফেলেছিলাম।

আয়ুষ্মান খুরানা স্ত্রীর এমন ছবি কেন প্রকাশ করলেন? এ প্রশ্ন তৈরি হতেই পারে। মূলত, বিশ্ব ক্যানসার দিবসে সবাইকে সচেতন করতে ক্যানসার জয়ী তাহিরার ছবিটি প্রকাশ করেন এই অভিনেতা।

আয়ুষ্মান খুরানার ছোটবেলার বন্ধু তাহিরা কাশ্যপ। সেই বন্ধুত্ব অটুট রেখে ২০০৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। ২০১৮ সালের শেষের দিকে তাহিরা জানান, তার ডান স্তনে ক্যানসারের কোষ পাওয়া গেছে। যদিও তা ক্যানসারের প্রাথমিক পর্যায়ে ছিল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন তাহিরা।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!