ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

‘ফাইটার’ আসছে বৃহস্পতিবার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:৩২, ২১ জানুয়ারি ২০২৪
‘ফাইটার’ আসছে বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত

ভারতে আগামী বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মুক্তি পাচ্ছে হৃতিক রোশন-দীপিকা পাডুকোনের সিনেমা ‘ফাইটার’। একই দিনে বাংলাদেশসহ সারাবিশ্বে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এক ফেসবুক স্ট্যাটাসে সিনেমাটির পোস্টার শেয়ার করে তিনি লেখেন, একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ফাইটার, টুডি ও থ্রিডি। সিনেমাটি মুক্তি পেলে প্রথমবার বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি সিনেমা টুডি ও থ্রিডিতে একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন।

এর আগে, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টে বাংলাদেশে আমদানি করে মুক্তি দিয়েছিল বলিউডের সিনেমা- পাঠান, জওয়ান, অ্যানিমেল ও ডানকি।

‘ফাইটার’ সিনেমাতে প্রথমবারের মতো জুটি হয়ে আসছেন হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন। আরো আছেন- অনীল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়।

সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!