ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আবারও তিন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৪, ১৮ জানুয়ারি ২০২৪
আবারও তিন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ!
ছবি: বলিউড বাদশাহ শাহরুখ খান

এক ক্যালেন্ডারে পরপর তিনটি হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বিগত বছরটা নিজের করে নিয়েছেন তিনি। এবার শোনা যাচ্ছে, ২০২৪ সালের শুরুটা সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’ সিনেমা দিয়ে করবেন শাহরুখ। ইতোমধ্যেই নাকি এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। আগামী মে-জুন মাসে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।   

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের সঙ্গে সিনেমা প্রসঙ্গে প্রাথমিক আলাপ সেরেছেন পরিচালক। তিনি নিজেও সিনেমাটি করতে আগ্রহ দেখিয়েছেন।  

২০২৩ সালে শাহরুখর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, ২৪ সালেও তিনটি সিনেমা মুক্তি দেবেন শাহরুখ।
  
যদিও বর্তমানে পরিবারকে নিয়ে লন্ডনে অবকাশ যাপন করছেন শাহরুখ। সেখানেই বেশ কয়েকটি সিনেমার স্ক্রিপ্ট পড়েছেন তিনি। ছুটি কাটিয়ে দেশে ফিরেই তিনটি সিনেমা ফাইনাল করবেন এই অভিনেতা।  

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!