ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হঠাৎ ভাইরাল রিয়াজের ছেলে-মেয়ের ছবি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৭, ২৭ নভেম্বর ২০২৩
হঠাৎ ভাইরাল রিয়াজের ছেলে-মেয়ের ছবি
হঠাৎ ভাইরাল রিয়াজের ছেলে-মেয়ের ছবি

ঢালিউড চিত্রনায়ক রিয়াজের ব্যক্তিগত জীবনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ঐ ছবিতে দেখা যাচ্ছে, রিয়াজ তার ছেলে ও মেয়ের সঙ্গে বসে আছেন।

ক্যারিয়ারের শীর্ষে থাকাবস্থায় ২০০৭ সালের ১৮ ডিসেম্বর বিনোদন বিচিত্রার ফটো সুন্দরী বিজয়ী মডেল মুশফিকা তিনাকে বিয়ে করেন রিয়াজ। দীর্ঘ বিবাহিত জীবনে তাদের সংসারে রয়েছে একটি মেয়ে ও ছেলেসন্তান।

ভাইরাল হওয়া রিয়াজের ব্যক্তিগত ওই ছবিতে স্ত্রী তিনা না থাকলেও ছেলে ও মেয়ে রয়েছেন। পরিবারের তিন সদস্যই রয়েছেন শুভ্রতার প্রতীক সাদা পোশাকে।
 
পাশে বসে থাকা মেয়ের চেহারার আদল বাবা রিয়াজ আর মা তিনার মিশেলে হলেও ছেলে হুবহু দেখতে হয়েছে নায়ক রিয়াজের মতোই। সুখী পরিবারের এ ছবি নেটপাড়ায় প্রকাশ পেতেই তা নেটিজেনদের নজরে পড়ে।
 
এ ছবির কমেন্ট বক্সে কোনো নেতিবাচক মন্তব্য নেই। সবাই সুখী এ পরিবারের প্রশংসা করেছেন। এমন সুন্দর ফুটফুটে সন্তান পাওয়ায় নেটিজেন আর ভক্তদের ভালোবাসা আর শুভ কামনায় ভাসছেন এ নায়ক।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!