ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সালমানের ‘টাইগার থ্রি’ মুক্তি পাচ্ছে যেদিন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৪৯, ৪ নভেম্বর ২০২৩
সালমানের ‘টাইগার থ্রি’ মুক্তি পাচ্ছে যেদিন
ছবি- সংগৃহীত

সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত বলিউড সিনেমা ‘টাইগার থ্রি’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

তিনি বলেন, ‘সিনেমাটি আমদানির ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। আমরা অনুমতি পেয়েছি, সব ঠিক থাকলে আশা করি একই দিনে বাংলাদেশের দর্শকেরা সিনেমাটি দেখতে পারবেন।’

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জাজ মাল্টিমিডিয়া সিনেমাটি আমদানির অনুমতি পেয়েছে। এখন সেন্সর হয়ে গেলে তারা যেকোনো সময় এটি মুক্তি দিতে পারবে।
 
আগামী ১২ নভেম্বর হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে।

Advertisement

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে। অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।

সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে ক্যামিও চরিত্রে হাজির হয়েছিলেন সালমান খান। এবার ‘টাইগার ৩’ সিনেমায় সালমানের সঙ্গে ক্যামিও চরিত্রে হাজির হবেন বলিউড বাদশা শাহরুখ। আবারো এক পর্দায় টাইগার ও পাঠানকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দুই খানের ভক্তরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!