ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অভিনেতা তারেক মাহমুদ মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৩, ২৭ অক্টোবর ২০২৩
অভিনেতা তারেক মাহমুদ মারা গেছেন
অভিনেতা তারেক মাহমুদ- ফাইল ফটো

অভিনেতা, নির্মাতা ও কবি তারেক মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। তিনি বলেন, ‘মগবাজার কমিউনিটি হাসপাতালে তারেক ভাই না ফেরার দেশে চলে গেছেন! তার আত্মার শান্তি হোক।’

এছাড়া অভিনেতা তারেক মাহমুদের বেশ কয়েকজন সহকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে লিখেছেন।

Advertisement

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে অভিনেতা সিদ্দিকুর রহমান লিখেছেন, আমার নাটকে আমার একটি প্রিয় চরিত্র করেছিলেন তিনি। নাটকের নাম ‘গফুরের বিয়ে’। চরিত্রের নাম ছিল- আলতা পাগলা। বাস্তবে আলতা চরিত্রটি আমার কাকা। সবাই তাকে আলতা পাগলা বলে ডাকে। চরিত্রটি যখন তাকে বুঝিয়ে বললাম, এমনভাবে তিনি করেছিলেন যে, তার ভেতরে আমি আমার কাকাকে দেখেছিলাম। তারেক ভাই শক্তিমান অভিনেতা ছিলেন। কিন্তু এই দেশ ও জাতি তাকে চিনতে পেরেছিল কিনা জানি না।

এদিকে, অভিনেতা তারেক মাহমুদের জানাজা ও দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!