প্রতিমা বিসর্জনের আগে মন্ডপের সামনে দাঁড়িয়ে কয়েকটি ছবি পোস্ট করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। ক্যাপশনে কবিতা আকারে তিনি লিখেছেন, ‘মাঝে এবার যাওয়ার সাজে, বিসর্জনের বাজনা বাজে, বল তবে মুখের রবে, আসছে বছর আবার হবে। শুভ বিজয় দশমী।’
প্রথমবার বাবা-মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে পূজা করছেন বিদ্যা সিনহা মিম। পরিবারের সঙ্গে সেখানে আনন্দে মেতেছেন তিনি। দশমীর দিন মন্ডুপের সামনে দাঁড়িয়ে কয়েকটি ছবি পোস্ট করে মিম লিখেছেন, ‘বাড়ির দুর্গা পূজা, শ্বশুরবাড়ির সবার সাথে সিঁদুর খেলে দুর্গা পূজা উদযাপন করলাম। শুভ বিজয়া।’
.png)
শুভেচ্ছা জানিয়ে নিজের তিনটি ছবি শেয়ার করেছেন নায়িকা পূজা চেরি। লিখেছেন, ‘দশমী মানেই আবার আরেক বছরের অপেক্ষা শুরু। এই দিনটি মাকে বিদায় জানানোর দিন। শুভ বিজয়ার অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা।’