ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

জাওয়ান: একটি টিকিট কিনলে একটি ফ্রি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩
জাওয়ান: একটি টিকিট কিনলে একটি ফ্রি
ছবি: সংগৃহীত

ভক্তদের জন্য বড় অফার দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বক্স অফিসে ঝড় তোলা তার সর্বশেষ সিনেমা ‘জাওয়ান’র একটি  টিকিট কিনলে একটি ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার থেকেই চলছে এ অফার। তবে এর জন্য শর্ত আছে। বুকিং অবশ্যই করতে হবে অনলাইন থেকে। বুক মাই শো, পেটিএম মুভিস অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করলেই তবে এই সুবিধা পাওয়া যাবে।

বৃহস্পতি, শুক্র ও শনিবার- এই তিনদিন বাই ওয়ান গেট ওয়ানের অফার পাওয়া যাবে বলে জানিয়েছেন শাহরুখ খান।

Advertisement

সোশ্যাল সাইট এক্স-এ শাহরুখ লিখেছেন, সাব কে লিয়ে এক কে সাথ এক ফ্রি টিকিট!! তো কাল সে পারিবার, ইয়ার অর পিয়ার, জাস্ট বাই ওয়ান টিকিট অ্যান্ড গেট দ্য আদার ওয়ান ফ্রি।

৭ সেপ্টেম্বর মুক্তি পায় ‘জাওয়ান’। শাহরুখ অভিনীত এই সিনেমা প্রতিদিনই বক্স অফিসে আগুন ধরাচ্ছে। ভেঙে দিচ্ছে পুরনো সব রেকর্ড। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ‘জওয়ান’ মোট ৫৭৬.২৩ কোটি আয় করেছে। চলচ্চিত্রটি এখন ভারতে ৬০০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করার লক্ষ্যে আছে। এদিকে বিশ্বব্যাপী আয় ১০০০ কোটি অতিক্রম করেছে ‘জাওয়ান’।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!