অভিনেত্রী সোমি আলির দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল সালমান খানের সঙ্গে। বর্তমানে তিনি অভিনেত্রী থেকে সমাজকর্মী হয়েছেন। কিছুদিন আগেই তিনি দাবি করেছিলেন যে, সালমান খান তাকে মারধর করতেন। তবে এবার বোমা ফাটালেন অন্য বিষয়ে।
সোমি বলেন, সালমান খান তার সাবেক প্রেমিকা সংগীতা বিজলানির সঙ্গে প্রায় বিয়ে করেই ফেলেছিলেন। তবে একটি বিশেষ কারণে সেই বিয়ে ভেঙে যায়।
.png)
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমি জানান, সালমান সেই সময় সংগীতাকে ঠকিয়ে ছিলেন আর সংগীতা সালমানের সেই প্রতারণা হাতে নাতে ধরে ফেলেছিলেন।
এ প্রসঙ্গে সোমি বলেন, ‘সংগীতা ও সালমানের বিয়ের কার্ডও ছাপা হয়েছিল। তবে আমার অ্যাপার্টমেন্টে সালমানকে হাতেনাতে ধরে ফেলেন সংগীতা। সালমান সংগীতার সঙ্গে যা করেছে, আমার সঙ্গেও তাই হয়েছে। একেই বলা হয় কর্মফল, যখন আমি একটু বড় হই, তখন আমি এটি বুঝতে পারি’ নিজের ভুলের কথা স্বীকার করেন সোমি।
সোমি আরো জানান, সালমানের প্রতি তার ক্রাশ ছিল এবং বলিউডে ভাগ্য পরীক্ষা করার পাশাপাশি অভিনেতাকে বিয়ে করার জন্য মুম্বাই এসেছিলেন।
তবে তিনি দাবি করেন, ‘ভালবাসা ও যত্ন’ দেখানোর অজুহাতে সালমান তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। শোনা যায়, নব্বইয়ের দশকে সালমান ও সোমির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যদিও জনসমক্ষে তাদের সম্পর্ক খুব অল্প সময়ের জন্য ছিল। তবে সোমি প্রায়ই বলেন, আট বছর ধরে তারা প্রেমের সম্পর্কে ছিলেন।