একজন এক্স হ্যান্ডেল (প্রাক্তন টুইটার) ব্যবহারকারী অভিযোগ করছেন, ‘জওয়ান’ নাকি তামিল ছবি ‘থাই নাডু’র নকল। ১৯৮৯ সালের এই ছবিতে নায়ক সত্যরাজের শাহরুখের মতোই দ্বৈত চরিত্র ছিল। যারা ‘থাই নাডু’ ও ‘জওয়ান’ দেখেছেন, তারা মেনে নিয়েছেন যে, সত্যিই মিল আছে দু’টি ছবির মধ্যে।
তবে কেউ আবার মন্তব্য করেছেন, ‘জওয়ান’-এ দক্ষিণের সিনেমার ছাপ থাকলেও গল্প মৌলিক। তবে পরিচালক অ্যাটলির নামে এই প্রথম নয়, আগেও গল্প চুরির অভিযোগ উঠেছে। ২০১৯ সালে পরিচালক ‘বিগিল’ ছবিটি বানান। ছবি মুক্তির সময় তেলুগু স্বল্পদৈর্ঘ্যের ছবি নির্মাতা নন্দী চিন্নি রেড্ডি অভিযোগ করেছিলেন, তার সিনেমা ‘স্লাম সসার’-এর সারাংশ হল ‘বিগিল’। এছাড়াও অ্যাটলি যখন সামান্থা রুথ প্রভু ও বিজয় থলপতিকে নিয়ে ‘থেরি’ ছবিটি বানান, সেই সময়েও একই অভিযোগ ওঠে। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত রজনীকান্তের ‘মুন্ড্রুমুগাম’ ছবির গল্প থেকে নাকি টোকা ছিল সেই ছবির গল্প। যদিও নেটপাড়ার একাংশ এ সব অভিযোগে কান দিতে নারাজ। তারা মজে রয়েছেন শাহরুখ ম্যানিয়ায়।
.png)