ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বাংলাদেশে মুক্তি পাবে পাঠান! যা বললেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩:৪১, ২০ ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশে মুক্তি পাবে পাঠান! যা বললেন শাহরুখ খান
ফাইল ফটো

বলিউড বাদশা শাহরুখ খান অভিনিত হিন্দি সিনেমা পাঠান একের পর এক ভাঙছে রেকর্ড। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি এরই মধ্যে ১২০০ কোটি টাকা ব্যবসা করেছে। বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে পাঠান!

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশি এক ভক্তের টুইটের উত্তরে শাহরুখ খান জানান, বাংলাদেশে খুব দ্রুত মুক্তি পাবে পাঠান। 

ভক্তদের জন্য আজ টুইটারে প্রশ্নোত্তরের একটা সেশন করেন বলিউড বাদশা শাহরুখ। ঐ সেশনে অংশ নিয়ে বাংলাদেশি ভক্ত আবিদ শাহরিয়ার লেখেন, ‘আপনার কোনো ধারণা নেই বাংলাদেশের মানুষ আপনাকে কতটা ভালোবাসে। বিশেষ করে আমি, আমি আপনাকে একজন অন্ধভক্তের মতো ভালোবাসি। আমি আপনাকে কতটা ভালোবাসি ও শ্রদ্ধা করি তা বোঝাতে পারব না। আপনাকে বাংলাদেশে কবে দেখতে পাব?’

Advertisement

সেই কমেন্টের জবাবে শাহরুখ লেখেন, ‘আমাকে জানানো হয়েছে, সিনেমাটি দ্রুত সেখানে (বাংলাদেশে) মুক্তি পাবে।’ 

এদিকে গতকাল তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে পাঠান সিনেমা মুক্তির ব্যাপারে জানানো হয়। দেশের সিনেমা হলগুলোতে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয় চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। সংবাদ সম্মেলনে তাদের অনেকেই ছিলেন। 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান গত ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পায়। এই সিনেমা দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও রয়েছেন জন আব্রাহাম ও সালমান খান।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: শাহরুখ খান
লিংক সফলভাবে কপি হয়েছে!