ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নতুন সুখবর দিলেন পরীমনি

বিনোদন পতিবেদক
প্রকাশিত: ১৭:০৪, ১ আগস্ট ২০২৩
নতুন সুখবর দিলেন পরীমনি
পরীমনি- ফাইল ফটো

নানা ইস্যুতে আলোচনায় থাকতে পছন্দ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। চলতি বছরের এপ্রিলেই পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়েছিলেন এই নায়িকা। এর কয়েক মাস কাটতে না কাটতেই ভক্তদের সুখবর দিয়েছেন পরীমনি।

ভারতীয় এক গণমাধ্যমে পরীমনি জানিয়েছেন, শিগগিরই কলকাতার সিনেমায় দেখা যাবে তাকে। তিনি বলেন, কলকাতার সিনেমায় কাজ করছি। তবে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। আমার ছেলের জন্মদিনের পর কলকাতায় যাব।

জানা গেছে, আগামী ১০ আগস্ট এক বছরে পা দেবে পরীমনি ছেলে রাজ্য। বেশ জমকালো আয়োজনে ছেলের জন্মদিন পালনের পরই কলকাতায় যাবেন এই নায়িকা।

Advertisement

আইনিভাবে বিবাহবিচ্ছেদ না হলেও বর্তমানে আলাদা থাকছেন শরিফুল রাজ ও পরীমনি। তবে ছেলে রাজ্য তার মায়ের সঙ্গেই রয়েছেন।

পরীর স্বামী অভিনেতা শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়। তিন অভিনেত্রী হলেন— সুনেরাহ, নাফিজা তুষি ও তানজিন তিশা। মূলত এ ঘটনার পর থেকেই এই তারকা দম্পতি আলাদা থাকছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পরীমনি
লিংক সফলভাবে কপি হয়েছে!