ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কাকে ‘অকৃতজ্ঞ’ বলছেন পরীমনি?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৫, ২৩ জুলাই ২০২৩
কাকে ‘অকৃতজ্ঞ’ বলছেন পরীমনি?
ফাইল ছবি

শরিফুল রাজের সঙ্গে সম্পর্কটা এখন নেই বললেই চলে। একা হাতে সামলাচ্ছেন ছেলের সব দায়িত্ব। কিছুদিন আগে ছেলে রাজ্যকে নিয়ে একাই হাসপাতালে ছুটতে দেখা গেছে পরীমনিকে। এ সময় কিংবা তারপরে ছেলে কিংবা বউয়ের পাশে দেখা যায়নি রাজকে। বিষয়টি নিয়ে সম্প্রতি নেটাগরিকদের তোপের মুখে পড়েছেন এ নায়ক।

বর্তমানে আলাদাই থাকছেন রাজ-পরীমনি। সম্পর্কটা যে এখন শুধু কাগজেই আটকে আছে এটা দিনের আলোর মতো পরিষ্কার। সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় রাজকে খোঁচা মারতে ছাড়েন না পরীমনি। আজ রোববার দুপুরেও সেরকম কিছুই প্রকাশ করলেন এ নায়িকা। কবিতা পাঠের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘নে, এটা তোর জন্য অকৃতজ্ঞ।’

যদিও পোস্টে কারো নাম উল্লেখ নেই, তারপরও বুঝতে বাকি নেই ‘অকৃতজ্ঞ’ বলে কাকে তাক করেছেন পরীমনি। মন্তব্যের ঘরে সেটা যেন একপ্রকার বলেই দিলেন পরীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এর আগে, গত ২০ জুলাই রাতে ওমর হাসিব সাইফুল্লাহ নামের এক কনটেন্ট ক্রিয়েটরের রিল ভিডিও শেয়ার করেন পরীমনি। যেখানে অকৃতজ্ঞ মানুষের ৬টি চিহ্নের কথা বলা হয়।

Advertisement

চলতি বছরের শুরুর দিন থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। মাঝে লোকদেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্যজীবনে মোটেও সুখী ছিলেন না এই জুটি, এমনটাই জানান পরীমনি। গত ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারো সামনে আসে শরিফুল রাজ ও পরীমনির দ্বন্দ্ব। এরপর থেকেই আলাদা থাকছেন এই জুটি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!