ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

১১ মাসের ছেলে জ্বরে কাবু, পরীমনি সামালাচ্ছেন রাজ্যকে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৭, ১৫ জুলাই ২০২৩
১১ মাসের ছেলে জ্বরে কাবু, পরীমনি সামালাচ্ছেন রাজ্যকে
ফাইল ছবি

সদ্য ১১ মাস পূর্ণ করল পরীমনি এবং রাজের ছেলে রাজ্য। ঘটা করে উদযাপনও করেছেন অভিনেত্রী। তার দু’দিন কাটতে না কাটতেই ছেলের অসুস্থতার খবর জানিয়েছেন নায়িকা। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামের পাতায় থার্মোমিটারের ছবিও দেন তিনি। খুবই চিন্তিত হয়ে পড়েছেন অভিনেত্রী। দিন কয়েক আগেও এক বার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল পরীমনির ছেলে রাজ্যকে। 

সেই সময় মালদ্বীপে ছুটি কাটাছিলেন রাজ্যের বাবা শরিফুল রাজ। তার পর দিন কয়েক কলকাতায় কাটিয়েছেন। সেই ছবি সমাজমাধ্যমের পাতায় নিজেই পোস্ট করেন অভিনেতা। এ বার এমন ধুম জ্বর একরত্তির, এখন কোথায় রয়েছেন রাজ?

জানা যায়, রাজ কলকাতা থেকে ইতিমধ্যেই বাংলাদেশে ফিরেছেন। তবে তিনি পরীর সঙ্গে নেই। ঢাকাতেও নেই। এই মুহূর্তে তিনি রয়েছেন ভান্ডারিয়াতে। বরারবই অভিনেতা বলে এসেছেন ঘোরাঘুরি করতে বেশ পছন্দ করেন তিনি। একা একাই নানা জায়গায় ঘুরে বেড়ান। তবে ভান্ডারিয়াতে তিনি শুধুই যে ঘুরতে গিয়েছেন এমনটা নয়। খুব শীঘ্রই নতুন কাজ শুরু করতে চলেছেন। তার প্রস্তুতি নিতে ক’দিন ঢাকার বাইরে রয়েছেন অভিনেতা। তবে নতুন কাজ নিয়ে এখনই কিছু বলতে নারাজ অভিনেতা।

Advertisement

কয়েক মাস আগের কথা। নায়কের ফেসবুক থেকে ছড়িয়ে পড়ে তিন নায়িকার গোপন ভিডিও। তার পর থেকেই সমস্যার শুরু রাজ-পরীর সংসারে। স্বামীর কাছে চব্বিশ ঘণ্টার মধ্যে বিবাহবিচ্ছেদ চান পরীমনি। একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগও আনেন সেই সময়। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে কখনই কোনো মন্তব্য করেননি রাজ। বরং বার বার বলেছেন, তিনি নিজের জন্য সময় নিচ্ছেন। এর মাঝেই সন্তান অসুস্থ। তবে কি ফের রাজ্যের মুখ চেয়ে এক হবেন তারা?

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!