ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দর্শক ছুড়লেন ড্রিংকস, মঞ্চেই প্রতিশোধ নিলেন গায়িকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৪৬, ৩১ জুলাই ২০২৩
দর্শক ছুড়লেন ড্রিংকস, মঞ্চেই প্রতিশোধ নিলেন গায়িকা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লাসভেগাসে একটি  লাইভ কনসার্টে পারফর্ম করছিলেন কার্ডি বি। শনিবার মার্কিন এ র‌্যাপারের সঙ্গে ব্যতিক্রম কিছু ঘটেছে। তবে সঙ্গে সঙ্গে সমুচিত জবাব দিয়েছেন কার্ডি বি।

এদিন কমলা রঙের গাউন পরে কনসার্টে পারফর্ম করছিলেন কার্ডি বি। ‘বোডাক ইয়োলো’ শিরোনামের গানটি যখন গাইছেন তিনি, তখন স্টেজের সামনে থাকা এক দর্শক তার দিকে ড্রিংকস ছুড়ে মারেন।

কার্ডি বি এ ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হন। বিলম্ব না করে সঙ্গে সঙ্গেই হাতে থাকা মাইক্রোফোন ছুড়ে মারেন সেই শ্রোতার দিকে। ঐ ব্যক্তির উদ্দেশে চিৎকার-চেঁচামেচিও করেন তিনি।  

Advertisement

তাই নয়, কার্ডি বি’র সহকারীরা তাৎক্ষণিক সেই দর্শকের কাছে যান এবং তাকে কনসার্ট থেকে বের করে দেন। ঘটনাটির ভিডিও ফুটেজ এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। টুইটার, ইনস্টাগ্রামে বিষয়টি নিয়ে চর্চাও হচ্ছে বেশ।

৩০ বছর বয়সী কার্ডি বি মূলত অ্যাগ্রেসিভ ও সাহসী বক্তব্যের র‌্যাপ গানের জন্য পরিচিত। তার কয়েকটি শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘মানি’, ‘গার্লস লাইক ইউ’, ‘আই লাইক ইট’, ‘টাকি টাকি’, ‘বোডাক ইয়োলো’।  

ঐ ভিডিওটি দেখতে <<<এখানে>>> ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: প্রতিশোধ
লিংক সফলভাবে কপি হয়েছে!