ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রতিশোধের লক্ষ্যে মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৬, ২৯ জুন ২০২৩
প্রতিশোধের লক্ষ্যে মাঠে নামছে ব্রাজিল
ফাইল ছবি

ফুটবলে ব্রাজিল বেশ শক্তিশালী দল। তবে সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে তাদের সময়টা ভালো যাচ্ছে না। ফুটসালে আর্জেন্টিনার কাছে শিরোপা হারানোর পর মেক্সিকো যুবদলের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচেও পরাজিত হয় ব্রাজিলের যুবারা।

এবার ‘প্রতিশোধ’ নেয়ার সুযোগ ব্রাজিলের সামনে। এ লক্ষ্যে দ্বিতীয় প্রীতি ম্যাচে শুক্রবার (৩০ জুন) মাঠে নামবে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। 

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল। যুব বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করে ব্রাজিল। যার প্রথমটিতে পরাজয়ের স্বাদ পায় সেলেসাওরা।

Advertisement

চলতি বছরের শেষদিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। ২৪ দলের অংশগ্রহণে ১০ নভেম্বর পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ২ ডিসেম্বর ফাইনাল দিয়ে আসন্ন এই যুব বিশ্বকাপের পর্দা নামবে।

দ্বিতীয় এবং শেষ প্রীতি ম্যাচে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ৩টায় লড়বে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। তলুকাস স্টেডিয়ামে মেক্সিকোকে হারিয়ে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিলের যুবারা।

এর আগে বুধবার প্রথম প্রীতি ম্যাচে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের কাছে এক গোলে পরাজিত হয় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। মেক্সিকোর পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন লুইস নাভারেত্তে। এর ফলে টানা ১৯ ম্যাচ জয়ের পর হারের তিক্ত স্বাদ পায় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!