ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কলকাতাকে হারিয়ে গুজরাটের প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪২, ২৯ এপ্রিল ২০২৩
কলকাতাকে হারিয়ে গুজরাটের প্রতিশোধ
ছবি: সংগৃহীত

কলকাতা নাইট রাইডার্সের রিংকু সিংয়ের অতিমানবীয় ইনিংসে ঘরের মাঠ আহমেদাবাদে নিশ্চিত জয়ের ম্যাচ হাতছাড়া করেছিল গুজরাট টাইটান্স। সেবার জিততে না পারলেও প্রতিপক্ষের মাঠে কলকাতাকে পরাজিত করে ঠিকই সেই হারের প্রতিশোধ নিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।

শনিবার (২৯ এপ্রিল) আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৯ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। জবাবে ১৩ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় গুজরাট।

কলকাতার দেয়া ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঋদ্ধিমান শাহকে একপাশে দাঁড় করিয়ে ব্যাট হাতে ঝড় তুলেন শুভমান গিল। ঋদ্ধিমান ১০ বলে ১০ রানের ইনিংস খেলে দলীয় ৪১ রানে আউট হন।

Advertisement

দ্বিতীয় উইকেটে নামা অধিনায়ক হার্দিক পান্ডিয়াও নিজের ইনিংস বড় করতে পারেননি। ২০ বলে ২৬ রান করে আউট হন তিনি। অধিনায়ক পান্ডিয়ার সঙ্গে ৫০ রানের জুটি গড়েন শুভমান। ৩৫ বলে ৮ চারের মারে তার ব্যাট থেকে আসে ৪৯ রান।

চতুর্থ উইকেট জুটিতে কলকাতার বোলারদের আর কোনো সুযোগ দেননি বিজয় শঙ্কর ও ডেভিড মিলার। দুজনের ৮৭ রানের অপরাজিত জুটিতে জয় নিশ্চিত হয় গুজরাটের। বিজয় ২৪ বলে ৫১ রানে অপরাজিত থাকেন এছাড়া মিলার অপরাজিত থাকেন ১৮ বলে ৩২ রান করে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭৯ রান তোলে কলকাতা। গুজরাট টাইটান্সের বিপক্ষে একাদশে ফিরে রহমানুল্লাহ গুরবাজ খেলেন ৩৯ বলে ৮১ রানের দানবীয় ইনিংস। শেষ দিকে আন্দ্রে রাসেল ১৯ বলে ৩৪ রান করেন। গুজরাটের পক্ষে ৩৩ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!