ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সালমানের পর যেভাবে শাকিবের সিনেমায় আমির খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:৪০, ৩০ জুলাই ২০২৩
সালমানের পর যেভাবে শাকিবের সিনেমায় আমির খান
সালমান খান, শাকিব খান, ফয়সাল খান ও আমির খান- ফাইল ফটো

প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করবেন ঢালিউড কিং শাকিব খান। সালমান খানের নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন তিনি। এমন খবর বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল। এবার নতুন খবর এল- সিনেমাটিতে বলিউড সুপারস্টার আমির খানের ছোট ভাই ফয়সাল খানও থাকবেন।

জানা গেছে, আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে সিনেমাটির শুটিং হবে। একটানা ৩৫ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে সিনেমাটির কাজ পুরোপুরি শেষ হবে।

বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমা। বর্তমানে এই সিনেমার প্রি-প্রোডাকশনের কাজে ভারতে অবস্থান করছেন পরিচালক অনন্য মামুন।

Advertisement

শাকিব খানের এই প্যান ইন্ডিয়ান সিনেমার নাম হতে পারে ‘দরদ’। পুরোপুরি সাইকো-থ্রিলার ধাঁচের এ গল্পে শাকিবের বিপরীতে নায়িকা কে হবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। উঠে আসছে প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান ও শেহনাজ গিলের নাম। তবে নির্মাতা অনন্য মামুন নিশ্চিত করে সিনেমার নাম কিংবা নায়িকা কে হবেন, সে ব্যাপারে কিছু বলেননি। তার কথা, শাকিব ভাইয়ের সঙ্গে চুক্তি করেই সব জানাব।

পরিচালক মুখ না খুললেও একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, জেরিন খান অথবা শেহনাজ গিল- এ দুজনের মধ্যে একজনকে দেখা যাবে সিনেমায়।

অনন্য মামুন বলেন, আগামী সপ্তাহে সিনেমা সংশ্লিষ্ট সব কিছু ঘোষণা দেওয়া হবে। কয়েকদিন আগে ফয়সাল খানকে চুক্তিবদ্ধ করিয়েছি। তিনি বলিউড সুপারস্টার আমির খানের ছোট ভাই। এর বেশি কিছু জানাতে পারছি না।

জানা গেছে, বাংলা ছাড়াও সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!