ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সাড়া জাগিয়ে ধুমকেতু প্রোডাকশনের যাত্রা শুরু

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২২:১৫, ১৩ জুলাই ২০২৩
সাড়া জাগিয়ে ধুমকেতু প্রোডাকশনের যাত্রা শুরু
ছবি: সংগৃহীত

নিয়মিত চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে দেশের শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করল নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ধুমকেতু প্রোডাকশন। 

এবারের ঈদে ‘লাভ ইউ হেট ইউ’ নামে নতুন নাটকের মাধ্যমে দেশের শোবিজ অঙ্গন যাত্রা শুরু করল ধুমকেতু প্রোডাকশন। নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান এবং তাসনিয়া ফারিণ।

এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে নাটকটি। অল্প দিনেই ইউটিউবে ৪ মিলিয়নের বেশি ভিউ হয়েছে জোভান-ফারিণের ‘লাভ ইউ হেট ইউ’।

Advertisement

ধুমকেতু প্রোডাকশনের কর্ণধার মো. রাফাত রহমান বলেন, আমরা এরই মধ্যে নাটক নির্মাণের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছি। এখান থেকে তরুণ নাট্যনির্মাতা, সম্ভাবনাময় শিল্পীদের মেধা বিকাশের সর্বোচ্চ সুযোগ-সুবিধা তৈরি করবো। নাটক নির্মাণ শুধু মেধাতেই সীমাবদ্ধ নয়, এখানে অর্থনৈতিক ক্রিয়া-প্রতিক্রিয়ারও যোগসূত্র রয়েছে। আমরা ভালো কাজের জন্য মেধাবীদের কাজের সুযোগ করে দেব।

তিনি আরো বলেন, নাটক নির্মাণের ক্ষেত্রে ধুমকেতু প্রোডাকশন যেকোনো নাট্যকার, নির্মাতা, নতুন কুশীলব ও কলাকুশলীদের শিল্পমানকে অধিক গুরুত্ব ও শ্রদ্ধার চোখে দেখার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি এখান থেকে বাংলা চলচ্চিত্রও প্রযোজনা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
ট্যাগ: নাটক বিনোদন
লিংক সফলভাবে কপি হয়েছে!