দুজনকে নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘তোমার পিছু ছাড়বো না’ রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতা আনান।
নির্মাতা জানান, কথায় আছে প্রেম অন্ধ। তারই বাস্তব চিত্র দেখা যাবে এই নাটকে।
.png)
গল্পের শুরুতে দেখা যাবে, রাস্তার পাশে একটা সহজ-সরল ছেলে বসে বসে কান্না করছে। ছেলেটার কান্না দেখে একটা টমবয় টাইপ মেয়ে এগিয়ে আসে। যার হাতে সিগারেট, বয়কাট চুল, পরনে শার্ট-প্যান্ট। ছেলেটার কাছে এসে মেয়েটা জিজ্ঞেস করে- কী হয়েছে তার, কেন কাঁদছে? এরপর ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, আমার একটা ব্যাগ ছিনতাই হয়েছে পাশের গলি থেকে। এই কথা শুনে মেয়েটা ছুটে যায়, উদ্ধার করে ব্যাগ।
সরল ছেলেটার ব্যাগ ফেরত দেয় না টমবয় মেয়েটা। বরং এখান থেকে শুরু হয় নাটকের মূল গল্প। ব্যাগের আশায় মেয়েটার পিছু ছাড়ে না ছেলেটা। এখানে ছেলেটা জোভান, মেয়েটা ফারিণ।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে নাটকটি।