ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]
ঈদ আয়োজন

ঢাকা থেকে ফেরার সময় মন খারাপ হতো: তাসনিয়া ফারিণ

মোহাম্মদ তারেক
প্রকাশিত: ১৬:২৯, ২২ এপ্রিল ২০২৩
ঢাকা থেকে ফেরার সময় মন খারাপ হতো: তাসনিয়া ফারিণ
তাসনিয়া ফারিণ। ছবি: ডেইলি বাংলাদেশ

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছোটপর্দার এ প্রিয়মুখ কিছুদিন আগে বড়পর্দায় নাম লিখিয়েছেন। কলকাতায় মুক্তি পেয়েছে অতনু ঘোষ পরিচালিত তার প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’। দেশের ওটিটি প্ল্যাটফর্মেও সফল ফারিণ। সমানতালে কাজ করছেন তিন মাধ্যমে। ঈদুল ফিতর উপলক্ষেও ব্যস্ত ছিলেন শুটিংয়ে।

এবারের ঈদের পরিকল্পনা জানতে চাইলে ফারিণ বললেন, ঈদ ঢাকাতেই করছি। ওরকম পরিকল্পনা নেই। যেটা হয় ঈদের আগের দিন ঘরদোর গোছানো হয়। ঈদের দিন বিকালে বা রাতে বাইরে ঘুরতে যাওয়া হয়। এবারো ওভাবে ঈদ কাটবে।

ফারিণ ঈদের পোশাক প্রসঙ্গে বলেন, আমি সবসময়ই সাধারণ পোশাক পরতে পছন্দ করি। এবার সুতির আরামদায়ক কামিজ পরা হবে।

Advertisement

ঈদে নিজের জন্য শপিং করেন না ফারিণ। এ প্রসঙ্গে বলেন, ঈদে সাধারণত নিজের জন্য শপিং করা হয় না। কারণ সারাবছরই টুকটাক শপিং করতে হয়। আশেপাশে যারা আছেন তাদের জন্য শপিং করি। তাদের ঈদ উপহার দিতে ভালো লাগে।

ছোটবেলার ঈদের কথা মনে করে ফারিণ বলেন, বাবা সরকারি চাকরি করতেন। তাই ঢাকার বাইরে রোজার অধিকাংশ সময় কাটতো। বাবা ঈদের ছুটি পেলে নানুবাড়ি যেতাম। আমি ঈদের দিন গুনতাম। কখন বাবা ছুটি পাবে। শপিং করতে ঢাকা আসতে পারব। আসলে সে সময় শপিংমলে যাওয়াটা বিলাসিতা ছিলো। কারণ বাবার চাকরিসূত্রে কক্সবাজার, যশোর, পাবনা ইত্যাদি জায়গায় থাকা হতো। আমি ছোটবেলায় ঢাকা আসলে ফেরার সময় মন খারাপ করতাম। কান্নাকাটি করতাম অনেক।

প্রসঙ্গত, ফারিণ জানিয়েছেন এবার ঈদে তার ৪টি নতুন কাজ প্রচার হবে। আগের শুটিং করা কয়েকটি নাটকও প্রচারের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!