ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দীর্ঘদিন পর নতুন মিউজিক ভিডিওতে শুভ খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৮, ১৮ জুন ২০২৩
দীর্ঘদিন পর নতুন মিউজিক ভিডিওতে শুভ খান
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শুভ খান। শিল্পী কাজী শুভর কণ্ঠে গাওয়া ‘প্রেম পিরিতির আগুন’ শিরোনামের একটি গানে মডেল হিসেবে দেখা যাবে তাকে। তার সঙ্গে আছেন জান্নাত আফরিন। এটি পরিচালনা করেছেন শিউল বাবু। 

গানটির সুর ও মিউজিক করেছেন রেজওয়ান শেখ। চিত্রগ্রাহক ছিলেন সোহেল খান। পবিত্র ঈদুল আজহায় সাউন্ডটেরে ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।

প্রেম পিরিতির আগুন, গানে মডেল হওয়া প্রসঙ্গে শুভ খান বলেন, সব সময় গানে কাজ করা হয় না। প্রথমে ভালো অডিও তারপর ভালো পরিচালক ও গানের ভালো গল্প থাকলে একটা-দুইটা কাজ করি। এরইমধ্যে পূর্বাচলের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। তবে বেশ কিছু দিন ধরে ব্যস্ত থাকার কারণে সেভাবে কাজ করতে পারছি না। ভাবছি সামনে থেকে অভিনয়ে নিয়মিত হবো। আসলে আমরা যারা গণমাধ্যমের সঙ্গে জড়িত আছি আমাদের সময় বের করা খুবই কঠিন। তারপরও চেষ্টা করি ভালো কিছু করার। আর এই গানটিও হঠাৎ করে করা।

Advertisement

তিনি বলেন, পরিচালক বাবু ভায়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক। বাবু ভাই হঠাৎ করে বলেছেন, ভালো একটা গান আছে, করেন। আমি তাই না করিনি। জানি তিনি ভালো কাজ করেন। আমার সঙ্গে যে মডেল ছিল জান্নাত আফরিন সে ভালো অভিনয় করে সে নিয়মিত নাটকে কাজ করে। পবিত্র ঈদুল আজহায় নতুন মিউজিক ভিডিও আসছে এটা ভালো লাগার বিষয়। যেহেতু কাজী শুভ ভাইয়ের গানে আগে কখনো কাজ করিনি, তাই ভালো লাগাটা থাকবেই। গানটি শুভ ভাই অনেক দরদ দিয়ে গেয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!