ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

তাহসানকে বিয়ে নিয়ে মন্তব্য, এবার মুখ খুললেন মিথিলা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১:০২, ১৫ এপ্রিল ২০২৩
তাহসানকে বিয়ে নিয়ে মন্তব্য, এবার মুখ খুললেন মিথিলা
অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা- ফাইল ফটো

সম্প্রতি সংগীতশিল্পী তাহসান খানকে বিয়ের বিষয়ে অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলাকে নিয়ে একটি খবর আলোচনায় আসে। ‘অল্প বয়সে তাহসানকে বিয়ে করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল’ এমন শিরোনামেই খবরটি ছড়িয়ে পড়ে।

এবার সেই বিষয়টি নিয়ে দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মিথিলা। সেই আলোচনায় উঠে আসে- তাহসানকে নিয়ে তিনি কখনোই এমন মন্তব্য করেননি। 

মিথিলা বলেন, কয়েক বছর আগে এক অনুষ্ঠানে দেওয়া তার মন্তব্যের সূত্র ধরে খবরটি করা হয়েছে। তিনি যা বলেছিলেন খবরে তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

Advertisement

মিথিলা আরো বলেন, ‘আমি বলেছি, কম বয়সে মেয়েদের বিয়ে করা ঠিক নয়। কম বয়সে বিয়ে করে আমি ভুল করেছি। সম্ভবত কোভিডের মধ্যে একটি ইউটিউব চ্যানেলে কথাগুলো বলেছিলাম।’

তিনি বলেন, ‘আমি যখন বিয়ে করি, তখন আমার বয়স ২৩ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষে পড়ি। এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি। এখন আমার মনে হয় ২৩ বছর বয়সে ছাত্রী থাকা অবস্থায় বিয়ে করাটা উচিত হয়নি। কেন বলেছি, আমার অনেক মেয়ে ভক্ত আছেন। আমাকে অনেকে রোল মডেল ভাবেন, তাদের উদ্দেশ্যে এসব বলা।’

‘সাধারণত সব মেয়েরই লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া উচিত। কারণ, আমাদের সমাজে এখনো মেয়েদের চলার পথ মসৃণ নয়।’

উল্লেখ্য, ২০০৬ সালে তাহসানকে বিয়ে করেন মিথিলা। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য শেষে ২০১৭ সালে সম্পর্কের ইতি টানেন তারা। তাহসানের সঙ্গে ডিভোর্সের প্রায় দুই বছর পর, ২০১৯ সালে কলতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা।

আগামী ঈদে ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’-এ আগামীতে দেখা যাবে মিথিলাকে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: তাহসান খান
লিংক সফলভাবে কপি হয়েছে!