ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রোজার পর ইফতার পার্টি করলেন ফাতিমা ওরফে রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:২৪, ২৬ মার্চ ২০২৩
রোজার পর ইফতার পার্টি করলেন ফাতিমা ওরফে রাখি সাওয়ান্ত
ছবি: সংগৃহীত

আদিল দুরানিকে বিয়ে করার জন্য ধর্ম বদলেছিলেন, রাখি সাওয়ান্তের নতুন নাম হয়েছিল ফাতিমা। যদিও আদিলের সঙ্গে রাখির বিয়ে এক প্রকার ভাঙার মুখে। তবে এবার রোজা পালন করছেন রাখি। শনিবার বন্ধুদের নিয়ে ইফতার পার্টিরও আয়োজন করেন তিনি। সামনে এসেছে সেই ভিডিও।

রাখিকে সারাদিনের রোজা পালনের শেষে ইফতার পার্টিতে নানান ফল সহ আরো নানান খাবার সাজিয়ে বসতে দেখা গিয়েছে। আজান শুনে রোজা ভাঙতেও দেখা যায় রাখিকে। এই ভিডিও দেখে এক নেটনাগরিক লিখেছেন, উনি কখনো ক্রিশ্চান, মুসলিম, যখন যা খুশি হয়ে যান। আসলে যাই করো স্বচ্ছ মনে। আসলে সব ধর্মই এক, নিয়ম আলাদা। 

এর আগে রাখি ইনস্টাগ্রামে সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, এটা তার প্রথম রোজা। তিনি নিজের একটি ভিডিও শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আমার প্রথম রোজা।’

Advertisement

রাখি জানিয়েছিলেন, ২০২২ সালে আইনি বিয়ে ছাড়াও, ইসলাম নিয়ম অনুসারে আদিলকে নিকাহ করেছেন। সেই ভিডিও পোস্ট করেছিলেন তিনি। রাখি তার আইনি বিয়ের কাগজপত্রও দাখিল করেছিলেন। মাঝে তাকে জনসমক্ষে নামাজ পড়তে এবং ইসলাম রীতি মেনে হিজাব ও বোরকা পরতে দেখা যায়।

বিয়ের কয়েক সপ্তাহ পরে, রাখি আদিলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, তার টাকা নয়ছয়ের অভিযোগ আনেন। পাশাপাশি এইআইআরে আদিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও করেন রাখি। এর পরিপ্রেক্ষিতে আদিলকে গ্রেফতার করা হয়।

এদিকে মাইসুরুতে আদিলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এক ইরানি মহিলা। তিনি আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। পাশাপাশি আদিলের বিরুদ্ধে প্রতারণা, হুমকি এবং ব্ল্যাকমেইল করার অভিযোগও আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!