ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রাত ২টায় বিছানায় আলিয়ার আবদার, হতাশ করলেন না ক্লান্ত রণবীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
রাত ২টায় বিছানায় আলিয়ার আবদার, হতাশ করলেন না ক্লান্ত রণবীর
আলিয়া ভাট ও রণবীর কাপুর- ফাইল ফটো

সুখী দম্পতি বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। দীর্ঘদিন প্রেমের পর ঘর বেঁধেছেন দুজন। সেই ঘর আলো করে এসেছে কন্যাসন্তান রাহা। এতকিছুর পরও একবিন্দু কমেনি এ জুটির ভালোবাসা। তাই তো রাত ২টায় স্ত্রী আলিয়ার আবদার হাসিমুখে পূরণ করলেন রণবীর।

রোববার আসন্ন ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার প্রচারে হঠাৎ কলকাতা গিয়েছিলেন রণবীর। সেখানে ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলির সঙ্গে ইডেনে ব্যাট হাতেও দেখা যায় তাকে। এদিকে সেই সময় মুম্বাইয়ের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত হলেন আলিয়া।

২০২২ সাল ছিল অভিনেত্রীর ক্যারিয়ারের অন্যতম বছর। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘আরআরআর’, ‘ব্রহ্মাস্ত্র’র মতো সিনেমায় দেখা গেছে তাকে। অভিনয়ে প্রশংসিত হয়ে ‘জি সিনে অ্যাওয়ার্ডস’র মঞ্চে সেরা অভিনেত্রীর সম্মানে ভূষিত করা হলো তাকে।

Advertisement

জি সিনে অ্যাওয়ার্ড হাতে আলিয়া ভাটের ছবি

পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত নায়িকা। তাই তো বাসায় ফিরে মাঝরাতে আবদার জুড়ে দিলেন স্বামী রণবীরের কাছে। অভিনেতাও সারাদিনের ক্লান্তি ভুলে হতাশা করলেন না। মন রাখলেন স্ত্রীর। সে কথাই ইনস্টা স্টোরিতে প্রকাশ করেছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ অভিনেত্রী।

আলিয়ার ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেছে, অ্যাওয়ার্ড হাতে বিছানায় পোজ দিচ্ছেন তিনি। পুরস্কারের আড়ালে মুখ লুকিয়ে রেখেছেন। পাশাপাশি চোখ মারছেন। আর মাঝরাতে নো-মেকআপ লুকে আলিয়ার সেই মিষ্টি হাসিমুখ ও অ্যাওয়ার্ডের ছবি লেন্সবন্দি করেন রণবীর।

বলি অভিনেত্রী ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমি কতটা কৃতজ্ঞ তা জানানোর ভাষা নেই। আমাকে এই সম্মান দেয়ার জন্য কৃতজ্ঞ। আর স্বামীকে বিশেষ ধন্যবাদ। রাত ২টার সময় অত্যন্ত ধৈর্য সহকারে ছবিটি তুলে দেয়ার জন্য।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!