ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আলিয়ার ছবি তোলার ঘটনায় ক্ষুব্ধ রণবীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
আলিয়ার ছবি তোলার ঘটনায় ক্ষুব্ধ রণবীর
ফাইল ছবি

দুই পাপারাজ্জি লুকিয়ে বলিউড অভিনেত্রী আলিয়ার ছবি তোলার ঘটনায় উদ্বিগ্ন তার স্বামী অভিনেতা রণবীর কাপুর। দুদিন আগে নিজের বাড়ির বৈঠকখানায় ফটো সাংবাদিকদের লেন্সবন্দি হলেন আলিয়া। আর নিমেষে সেই ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। এমন ঘটনার কারণে ক্ষুব্ধ অভিনেত্রীর স্বামী রণবীর।

যদিও সেই সময় বাড়িতে ছিলেন না রণবীর। নিজের আসন্ন সিনেমা ‘তু ঝুটি মে মক্কার’-এর প্রচারে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তিনি। মুম্বাই ফিরেছেন রণবীর। স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া এই ধরনের আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর।

এ নিয়ে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনায় চিন্তিত রণবীর। বিশেষ করে মেয়ে রাহার নিরাপত্তা তাদের উদ্বেগের কারণ। যদিও মেয়ের বয়স দুমাস হওয়ার পরই সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করেন, মেয়ে রাহার ছবি প্রকাশ না করার।

Advertisement

রণবীরের সেই অনুরোধে এখনো কথা রেখেছেন আলোকচিত্রীরা। কিন্তু তার মাঝেই আলিয়ার ছবি ঘিরে যে কাণ্ড ঘটল তাতেই খানিকটা হলেও ক্ষুব্ধ রণবীর।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!