ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রাক্তন প্রেমিকের বিয়ের পর যা বললেন আলিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০২৩
প্রাক্তন প্রেমিকের বিয়ের পর যা বললেন আলিয়া
ছবি: সংগৃহীত

সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটের বলিউড যাত্রা শুরু হয়েছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে। ২০১২ সালে মুক্তি পাওয়া এই সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল।

এই সিনেমায় অভিনয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সিদ্ধার্থ-আলিয়া। কিন্তু তাদের সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। রণবীর কাপুরকে মন দিয়ে বসেন আলিয়া। গত বছর তারা বিয়েও করেন। তাদের সংসারে জন্ম নিয়েছে কন্যাসন্তান।

এদিকে গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দীর্ঘ গোপন প্রেমের পর সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। প্রাক্তন প্রেমিকের বিয়েতে শুভেচ্ছা জানাতে ভুল করেননি আলিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে লিখেছেন-দুজনকেই অনেক শুভেচ্ছা।

Advertisement

ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় জুটিদের মধ‍্যে অন্যতম সিদ্ধার্থ-কিয়ারা। ২০২০ সালে ‘শেরশাহ’ ছবির শুটিং থেকেই নাকি সম্পর্কের সূত্রপাত দুজনের। সরাসরি স্বীকার না করলেও নিজেদের সম্পর্কটা কখনো অস্বীকারও করেননি তারা। এমনকি ‘কফি উইথ করণ’-এ এসে বড়সড় ইঙ্গিতও দিয়েছিলেন তারা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!