ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সৌরভ এখন অতীত! তবু মধুমিতা বললেন, আমাদের বিয়ের দিনটাই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:২১, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
সৌরভ এখন অতীত! তবু মধুমিতা বললেন, আমাদের বিয়ের দিনটাই
ছবি: সংগৃহীত

তারকাদের অভিনয় জীবনের থেকেও বেশি ব্যক্তিগত জীবন নিয়েই অনুরাগীদের কৌতুহল। আর থাকাটাই স্বাভাবিক। টালিগঞ্জের তারকাদের মধ্যে মধুমিতা সরকার এখন পরিচিত নাম। টেলিপর্দার ‘পাখি’ হয়ে বহু আগেই দর্শকদের মন কেড়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। এখন যদিও তিনি বড় পর্দার তারকা। রিল লাইফে বহু নায়কের সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে মধুমিতাকে। তা মধুমিতার ব্যক্তিগত লাভ লাইফ ঠিক কেমন? 

সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে প্রেম নিয়ে খোলামেলা জবাব দিয়েছেন মধুমিতা সরকার। মধুমিতা সরকার এখন ‘সিঙ্গল’, তবে মধুমিতা ২০১৫ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা, বর্তমানে পরিচালক সৌরভ চক্রবর্তীকে। সম্প্রতি টিভি চ্যানেলের সেই অনুষ্ঠানে নিজের প্রাক্তন প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। 

পুরনো প্রেমের সূত্র ধরেই মধুমিতাকে প্রশ্ন করা হয়, সেসময় কেমন কাটত ভ্যালেন্টাইনস ডে? এমন প্রশ্নে মধুমিতা জানান, আমার যিনি ভ্যালেন্টাইন ছিলেন, তিনি এই দিনটিতে বিশেষ বিশ্বাসী ছিলেন না, তাই আমাদের বিয়ের দিনটাই আমার কাছে ভ্যালেন্টাইনস ডে ছিল। 

Advertisement

প্রথম প্রেমপত্র পাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল? এই প্রশ্ন মধুমিতা জানান, স্কুলে পড়ার সময় তিনি অনেক প্রেমপত্র পেয়েছেন। প্রথম প্রেমপত্র পেয়ে স্কুলে সবাইকে গিয়ে দেখিয়েও ছিলেন। অভিনেত্রীর কথায়, প্রিয় বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, কী উত্তর দেওয়া যায়।

এদিন নিজের প্রেম নিয়ে মধুমিতা জানান, প্রেম করতে গিয়ে তিনি বাবা-মায়ের কাছে বকাও খেয়েছে, শুধু বকা দিয়েই খান্ত হননি। একসময় তার বাবা-মা তাকে নাকি বাড়ি থেকে বের করেও দিচ্ছিলেন। মধুমিতার কথায়, কিন্তু ওই যে, প্যায়ার কিয়া তো ডরনা কেয়া? তাই কারোর কথা শুনিনি, যা ইচ্ছা তাই করেছি। এখন কারোর সঙ্গে প্রেম করছেন কিনা প্রশ্ন করা হলে মধুমিতা হেঁয়ালি করে বলেন, হঠাৎ করে কোনো সারপ্রাইজ চলে আসতেই পারে!

এক অনুরাগী মধুমিতার কাছে জানতে চান, বিয়েটা তিনি কবে করছেন? উত্তরে মধুমিতা সরকার সাফ জানিয়ে দেন, এই প্রশ্নের উত্তর তিনি এখনই দিতে পারবেন না, আর দেওয়া উচিতও নয়, তবে যদি সত্যিই কারোর সঙ্গে নিজের ভবিষ্যৎ দেখতে পান, নিশ্চয় বিয়ে করবেন।

প্রসঙ্গ, ২০১৫ সালে অভিনেতা, পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মধুমিতা সরকার, ২০১৯ সালে তাদের বিচ্ছেদের খবর সামনে আসতে থাকে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!