তুর্কি প্রযোজনা সংস্থা বোজদাগ ফিল্ম ও সিরিজটির পরিচালক মেহমেদ বোজদাগের পাকিস্তানি গণমাধ্যম ডনকে এ তথ্য নিশ্চিত করেন। সংস্থাটি অভিনেতা ও তার স্ত্রীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে। শোকবার্তায় ভূমিকম্পে নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সিরিজটিতে দেখা গেছে, আনাতোলিয়া নামের ছোট্ট একটি গ্রামের একদল লোক, যারা কায়ী গোত্র নামে পরিচিত। বাইজেন্টাইন সাম্রাজ্য এবং মঙ্গল দস্যুদের হাতে নিষ্পেষিত হতে হতে দিশাহারা মানুষগুলোর গোত্রপ্রধান সুলেমান শাহর ছেলে আরতুগ্রুল নিজেদের ভাগ্য পরিবর্তনে লড়াই শুরু করেন। ভিত্তি স্থাপন করেন উসমানি সাম্রাজ্যের।
.png)
বাবার অসমাপ্ত কাজকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার উদ্যোগ নেন ওসমান। তিল তিল করে তিনি কীভাবে ন্যায়বিচারের মাধ্যমে উসমানি সাম্রাজ্য গড়ে তোলেন, সেটাকে উপজীব্য করেই কুরুলুস উসমান সিরিজটি তৈরি করা হয়।
প্রসঙ্গত, ‘কুরুলুস উসমান’ একটি জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ। বিশ্বের ৭৩টি দেশে প্রচারিত দর্শকনন্দিত সিরিজটি আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা নির্বাচিত হয়েছিল।