জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, ভূমিকম্পের পর দুই দেশে অন্তত ৮ লাখ ৭০ হাজার মানুষের জরুরিভাবে খাদ্যের প্রয়োজন। শুধুমাত্র সিরিয়াতেই ৫.৩ মিলিয়ন লোক গৃহহীন হয়ে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকাদের বেঁচে থাকার সম্ভাবনা দ্রুত কমে আসছে। ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার প্রায় ৬ দিন পর উদ্ধারকারীরা তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ধ্বংসস্তূপ থেকে সাত মাস বয়সী এক শিশু এবং এক কিশোরীকে উদ্ধার করেছে।
.png)
তুরস্কের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, এখনো অনেকেই জীবিত উদ্ধার হচ্ছেন। গাজিয়ানটেপ শহরের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৩ বছর বয়সী এসমা সুলতানকে টেনে বের করা হয়।
গত সোমবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
সূত্র: সিএনএন