ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

 ইভানা এখন প্যারিসে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০২২
 ইভানা এখন প্যারিসে
অভিনেত্রী পারসা ইভানা

রিয়্যালিটি শো ‘চ্যানেল আই সেরা নাচিয়ের ২০১৪’র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন পারসা ইভানা। নাচের প্লাটফর্ম থেকে বেরিয়ে টুকটাক অভিনয় করতে করতে অভিনয়ে নিয়মিত হন তিনি। তবে অভিনয়ে নিয়মিত হলেও নাচ ছাড়েননি।

এবার নাচতে পোল্যান্ড গিয়েছেন ইভানা। ভংগিমা ড্যান্স থিয়েটারের উদ্যোগে গত ১৩ সেপ্টেম্বর পোল্যান্ডের যান তিনি। সেখান থেকে ঘুরতে চলে যান আইফেল টাউয়ারের শহর প্যারিসে।

পারসা ইভানা

লোহা দিয়ে তৈরী প্যারিসের আইফেল টাওয়ার বিশ্বের সপ্তম আশ্চার্য্যের অন্যতম একটি নিদর্শন। যুগের পর যুগ, বছরের পর বছর  মাথা উচু করে দাড়িয়ে আছে এটি। এর সামনে গিয়ে মাথা উচু করে বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন অভিনেত্রী পারসা ইভানা।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!