ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

জ্যাকুলিনের বিপদে পাশে নেই প্রাক্তন প্রেমিক সালমান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯, ২০ সেপ্টেম্বর ২০২২
জ্যাকুলিনের বিপদে পাশে নেই প্রাক্তন প্রেমিক সালমান 
জ্যাকুলিন ফার্নান্দেজ এবং সালমান খান

এক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতা বিষিয়ে দিয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজের জীবন। বলিউড সহকর্মীরা বারবার সতর্ক করার পরও এই ধনকুবেরের সঙ্গ ছাড়তে পারেননি নায়িকা। ‘স্বপ্নের পুরুষ’ সুকেশকে বিয়েও করতে চেয়েছিলেন জ্যাকুলিন। ২০০ কোটি রুপি পাচার মামলায় এমন তথ্যেই জানতে পেরেছেন মামলার তদন্তকারীরা।

এবার জানা গেল নতুন তথ্য। জ্যাকুলিনের বিপদে সবসময় এগিয়ে আসতেন সাবেক প্রেমিক সালমান খান। তাকে বলিউডে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নায়ক এবার সাবেক প্রেমিকার পাশে নেই। ২০০ কোটি রুপি পাচার মামলায় নাম জড়ানোর পর থেকেই বন্ধুর সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন সালমান। 

মূলত বিতর্কের অংশ হতে চাননি বলিউড ভাইজান। 

বলিউডের এই মোহময়ী নায়িকা আর্থিক তছরুপ মামলায় ইতোমধ্যেই তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন। গত বুধবার দিল্লি পুলিশের আর্থিক তদন্ত শাখায় তদন্তরকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। প্রায় আট ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দিল্লি পুলিশের আর্থিক দমন শাখার কমিশনার রবীন্দ্র যাদব ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে, প্রচুর ধনদৌলত থাকায় বলিউডের অভিনেত্রীদের প্রভাবিত করার চেষ্টা করতেন সুকেশ। এই ফাঁদে জড়িয়ে পড়েন জ্যাকলিনও। সুকেশের কথায় নায়িকা এতটাই প্রভাবিত হন যে, তাকে বিশ্বাসও করতে শুরু করেন। সেই সূত্রেই সুকেশকে ‘কাছের মানুষ’ ভাবেন জ্যাকলিন। তাকে বিয়ে করার কথাও ভাবেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!