ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

দীঘির পাহাড় খুব পছন্দ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৫১, ৬ সেপ্টেম্বর ২০২২
দীঘির পাহাড় খুব পছন্দ
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি

ঢালিউডের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব হলেও কাজের ব্যস্ততা অনেকটা কমিয়েছেন। সম্প্রতি তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‌গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছেন। আপাতত পড়ালেখার দিকে মনযোগ দিতে চান তিনি।

একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দীঘি জানিয়েছেন, তিনি ঘুরতে পছন্দ করেন। দেশের ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানোর শখ তার। আর পাহাড় খুব পছন্দ এই তারকার।

তিনি আরও বলেন, ‘সুযোগ হলে কেওক্রাডং চূড়ায় বারবার যেতে চাই।’

শিশু শিল্পী হিসেবে দীঘির ক্যারিয়ার শুরু। ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিঞা ভাই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবেও তার অভিষেক ঘটে।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ‘শেষ চিঠি’ শিরোনামে একটি ওয়েবফিল্মে কাজ করছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!