ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

লিওনার্দো-ক্যামিলার চার বছরের সম্পর্কে ভাঙ্গন!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭, ১ সেপ্টেম্বর ২০২২
লিওনার্দো-ক্যামিলার চার বছরের সম্পর্কে ভাঙ্গন!
মডেল ক্যামিলা মরোনে ও অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও

চার বছরের প্রেমের সম্পর্কের ইতি টানলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও মডেল ক্যামিলা মরোনে। ক্যামিলার ২৫তম জন্মদিনের কিছুদিন পরই বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছে পিপল অনলাইন।

প্রতিবেদনে বলা হয়, এ জুটি তাদের সম্পর্ক নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছিলেন। তাদের সম্পর্কের বিষয়টি প্রথম জানাজানি হয় ২০২০ সালের অস্কার অনুষ্ঠানে। তবে কী কারণে তারা আলাদা হয়েছেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি। শান্তিপূর্ণভাবে সম্পর্কের ইতি টানেন তারা। তাদের মধ্যে কোনো রকমের ঝামেলা হয়নি।

২০১৯ সালের পিপলের এক প্রতিবেদন থেকে জানা যায়, ‘টাইটানিক’খ্যাত অভিনেতা ডিক্যাপ্রিও প্রেমিকা ক্যামিলাকে নিজের পরিবারের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন।

সম্পর্ক ভেঙে যাওয়ার পর মায়ের সঙ্গে থাকছেন ক্যামিলা। অভিনেত্রীকে এবার দেখা যাবে প্রাইম ভিডিওতে, সিরিজ ‘ডেইজি জোনস’ এবং ‘দ্য সিক্স’-এ। অন্যদিকে লিওনার্দো ডিক্যাপ্রিওকে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমায় দেখা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!