ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

তৃতীয় সন্তানের মা হচ্ছেন ন্যান্সি, হয়ে গেলো ‘সাতশা’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৬, ২৪ এপ্রিল ২০২২
তৃতীয় সন্তানের মা হচ্ছেন ন্যান্সি, হয়ে গেলো ‘সাতশা’
ন্যান্সির তৃতীয় সন্তানের সাত মাসের ‘সাতশা’ অনুষ্ঠান

তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।। সম্প্রতি হয়ে গেল তার সাত মাসের অনুষ্ঠান যাকে সাধের অনুষ্ঠান বা ‘সাতশা’ বলা হয়। বাংলাদেশের চিরায়ত এ প্রথাকে আধুনিকতার নামে কিছু মানুষ ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান বলে থাকে।

গেল বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে তৃতীয় বিয়ে সারেন নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী মহসিন মেহেদী বর্তমানে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি।

গেল বছরের এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান ন্যান্সি। নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। এই দুই সংসারে ন্যান্সির দুই কন্যা সন্তান আছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!