ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

এবার মসজিদ নির্মাণ করে আলোচনায় অনন্ত জলিল

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২২
এবার মসজিদ নির্মাণ করে আলোচনায় অনন্ত জলিল
অনন্ত জলিল

আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। অল্প কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেই দর্শকের প্রিয় মুখ তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনা করছেন অনন্ত। ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল তার দুই ছেলের নামে মসজিদ নির্মাণ করে এবার আলোচনায় এসেছেন। গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হয়েছে।

তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে মসজিদটি নির্মাণ করা হয়েছে। তাদের দুই ছেলে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিলের নামে মসজিদটির নামকরণ করা হয়েছে- আরিজ আবরার জামে মসজিদ।

এই তারকা দম্পতি সশরীরে উপস্থিত হয়ে মসজিদটির উদ্বোধন করেন। একই সঙ্গে গ্রামবাসীর মধ্যে তারা খাবার বিতরণ করেন বলে জানা যায়।

এ প্রসঙ্গে অনন্ত জলিল জানান, মসজিদটি নির্মিত হয়েছে গত বছরে। তবে নতুন বছরের বেশ কিছু সময় তুরস্কে ছিলেন তিনি। তাই সেখানে থেকে ফিরে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে মসজিদটির উদ্বোধন করেছেন।

অনন্ত-বর্ষা অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দিন : দ্য ডে’। ইরানের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন অনন্ত জলিল। এছাড়া ‘দ্য লাস্ট হোপ’ শিরোনামে নরওয়েভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানের আরেকটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অনন্ত জলিল।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!