চিরকুমারী লতা মঙ্গেশকরের বিপুল অর্থ-সম্পদ পাচ্ছেন কারা?
৯২ বছর বয়সে রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া আটটার দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা গেছেন ভারতীয় উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। দেশটির ইতিহাসে সর্বকালের সবচেয়ে সফল গায়িকা তিনি। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। দীর্ঘ ক্যারিয়ারে তিনি গেয়েছেন ৩০ হাজারের বেশি গান।
পেশাগত জীবনে অগণিত পুরষ্কার, ট্রফি, প্রশংসায় ভেসেছেন। কিন্তু, তার ব্যক্তিগত জীবন অবাক করার মতো ছিলো। প্রেমকে নিজের জীবন থেকে দূরেই রেখেছিলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। বিয়ে করেননি, হয়নি সেই অর্থে ঘরসংসার। আর সেই কারণেই নেই লতার উত্তরসূরি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী লতার সম্পদের পরিমাণ ১৫ মিলিয়ন ডলার। যা ১১১ কোটি রুপির সমতুল্য। আর মাসে আয় করতেন প্রায় ৪০ লাখ টাকা। ছিলো হোটেলসহ নানা ধরনের ব্যবসা। অন্য একটি সংবাদমাধ্যমের তথ্য মতে, সব মিলিয়ে লতার সম্পদ ৫০ মিলিয়ন ডলার ছাড়াতে পারে।
এখন প্রশ্ন হলো সন্তানহীন এই তারকার সম্পদগুলো কে পাচ্ছেন? তবে আপাতত তার উত্তর এখনো মেলেনি। দ্রুতই হয়তো জানা যাবে, তার উইলগুলো। বিষয়টি নিয়ে শিগগিরই মুখ খুলবেন তার আইনজীবী।
আরো পড়ুন> প্রেমিকের দৃষ্টিতে যেমন ছিলেন লতা মঙ্গেশকর
উল্লেখ্য, ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতার জন্ম এক মারাঠি পরিবারে। বাবার হাত ধরেই গান ও অভিনয়ের জগতে প্রবেশ করেন তিনি। ১৩-১৪ বছরে প্রথম গান গেয়েছিলেন মারাঠি ছবিতে। হিন্দিতে প্রথম প্লেব্যাক করেন ‘মজবুর’ সিনেমা দিয়ে। লতার সুরেলা কণ্ঠ সিনেমা ও গানে প্রাণ ঢেলে দিত। নক্ষত্রপতনে তাই শোকস্তব্ধ দুনিয়া।
বিগত ২৭ দিন ধরে করোনা, চলেছে নিউমোনিয়ার সাথে লড়াই। ৯ জানুয়ারি লতার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখানে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছিল লতার। ৩০ জানুয়ারি তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। ভেন্টিলেশন থেকে বের করেও নিয়ে আসা হয় সুরসম্রাজ্ঞীকে। এরপর আজ (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১২ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন লতা মঙ্গেশকর।